Tuesday, October 15, 2019

বায়োফ্লকে সবচেয়ে বেশী Essential, Effective & Standard প্রোবায়োটিক।

বায়োফ্লক এর প্রাণ হল প্রোবায়োটিক। এটির যথাযথ ব্যবহারই আপনি পেতে পারেন সফলতা। তো চলুন বন্ধুরা এখন জানি কোন ধরনের ব্যকটেরিয়া গুলো বায়োফ্লক এর জন্য সবচেয়ে বেশী effective.

বায়োফ্লকে কোন ধরনের ব্যাকটেরিয়া বেশী কার্য়করঃ

বায়োফ্লকে মাছের অবশিষ্ট খাদ্য, মলমূত্র ও শ্যাওলা পচে যে এ্যমোনিয়া(বিষাক্ত গ্যাস) সৃষ্টি হয় সেটিকে ধংস করার জন্য মুলত দুই ধরনের ব্যকটেরিয়া ব্যবহার করতে হয়।

১.  Nytrifying bacteria :

এই প্রকারের ব্যাকটেরিয়া গুলো হল Nitrosomonas, Nitrobacter, Nitrococcus ইত্যাদি। এরা এ্যমোনিয়াকে nitrification নামক রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে  ভেঙে প্রথমে নাইট্রাইট (Nitrite) এবং পরে নাইট্রেট(Nitrate) সর্বশেষ অর্গানিক নাইট্রোজেন এ রুপান্তর করে পানিকে এ্যমোনিয়া মুক্ত করে ঠিকই কিন্তু  এ্যমোনিয়াকে ভেঙে প্রোটিন ও লিপিড সমৃদ্ধ মাছে খাদ্য কণায় রুপান্তর করতে পারে না। যেহেতু বায়োফ্লকের দুটি জিনিস অতীব জরুরী তা হল এ্যমোনিয়া নিয়ন্ত্রণ ও এ্যামোনিয়াকে প্রোটিন সমৃদ্ধ খাবারে রূপান্তরিত করা, সেহেতু আমরা বলতে পারি শুধু Nitrifying ব্যকটেরিয়া গুলো বায়োফ্লক এর জন্য standard নয়। তাহলে আসুন এখন জানি কোন ব্যকটেরিয়া গুলো বায়োফ্লক এর জন্য খুবই Essential, Effective & standard.

2. Heterotrophic bacteria :

Hetero(হিটারো) অর্থ ভিন্ন (different) আর troph (ট্রফ) অর্থ পুষ্টি বা খাদ্য(nutrition or food) অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল। এরা সাধারণত খাদ্য হিসেবে বিভিন্ন জৈব পদার্থ গ্রহণ করে থাকে। এ জন্যই তো এ ব্যকটেরিয়া গুলোর খাদ্য হিসেবে বায়োফ্লকে কার্বন সোর্স হিসেবে প্রতিদিন চিটাগুর ব্যবহার করতে হয়। আর এ জন্যই বায়োফ্লক এর পানির রং হালকা লাল হলুদ বর্ণ দেখায়।

এ ধরনের ব্যকটেরিয়া গুলো হল Bacillus subtilis, Bacillus spumilis, Bacillus lichniformis, Bacillus megaterium, Bacillus pumilis, Bacillus polymyxa, Bacillus circulans, Bacillus coagulans ইত্যাদি। এ ধরনের ব্যকটেরিয়া aerobic(অক্সিজেন সহ) অথবা anaerobic (অক্সিজেন ছাড়া)  দুই সিস্টেমেই কাজ করতে পারে।

এ ব্যকটেরিয়াগুলোও রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে এ্যমোনিয়াকে ভেঙে  nitrite তারপর nitrates   এবং সর্বশেষ organic nitrogen form এ নিয়ে আসে অর্থাৎ জলীয় বিষাক্ত এ্যমোনিয়া গ্যাস নিয়ন্ত্রণ করে জলীয় পরিবেশ কে সুন্দর করে এবং এ্যমোনিয়াকে প্রোটিন সেলে (মাছের প্রোটিন ও লিপিড সমৃদ্ধ খাদ্য কণা) তৈরি করে। যা কিনা বায়োফ্লক এর জন্য অতীব জরুরী। তাহলে এই Heterotrophic ব্যকটেরিয়া গুলোই বায়োফ্লক এর জন্য খুবই essential, effective & standard.

সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।

#কৃষিবিদতৌহিদুলইসলামশাকিল

লেখকঃ

কৃষিবিদ তৌহিদুল ইসলাম শাকিল
Bsc(Fisheries), MS(Aquaculture)
বাংলাদেশ কৃষি  বিশব্বিদ্যালয়ের, ময়মনসিংহ।
Founder & CEO, Modern Agro & Fisheries
General Manager, Rashid Agro Group.
Ex, Project Manager(Fisheries), EON Group.

1 comment:

  1. অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা পোস্ট করার জন্য। অনেক ভিডিওতে দেখছি nytrifing bacteria & hetrotropic bacteria একসাথে দিতে বলছেন। এটা কি বেশি উপকারি নাকি ক্ষতিকর দয়াকরে জানাবেন।

    ReplyDelete